Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Patna-Howrah Vande Bharat Express: ২৪শে চালু হতে চলেছে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস

Patna-Howrah Vande Bharat Express (File Picture)
Patna-Howrah Vande Bharat Express (File Picture)

 

কলকাতা, ২০ সেপ্টেম্বর  : বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার রেলযাত্রীদের জন্য সুখবর৷ ২৪ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ৷ এমনটাই জানিয়েছেন পূর্ব-মধ্য রেল আধিকারিকরা।

বুধবার রেল সূত্রে জানা, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টা ৩০ মিনিটে পটনায় ফ্ল্যাগ অফ করা হবে৷ এরপরেই সেটি পাটনা থেকে হাওড়ার উদ্দেশে যাত্রা করবে। এই ট্রেন চালু হলে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের যাত্রীদের অনেক সুবিধা হবে।

প্রসঙ্গত, গত মাসেই ট্রায়াল রান চালানো হয়েছিল পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেনের প্রথম ট্রায়াল রান পরিচালিত হয়েছিল ৫ অগস্ট এবং দ্বিতীয়টি ১২ অগস্ট । পূর্ব-মধ্য রেলওয়ের মুখপাত্র তখন বলেছিলেন যে, পটনা-হাওড়া রেললাইনে ট্রায়াল রানে বন্দে ভারত এক্সপ্রেসটি ৫৩৫ কিলোমিটার দূরত্ব প্রায় ৬ ঘন্টা ৩০ মিনিটে শেষ করেছে। জানা গিয়েছে, এটি বিহার থেকে চালু দ্বিতীয় পটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন হবে ৷ এর আগে চলতি বছরেরই ২৭ জুন পটনা-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে।

You might also like!