Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Panchayeti raj parishad: পঞ্চায়েত গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ : প্রধানমন্ত্রী মোদী

Panchayat Pillar of Democratic System: PM Modi
Panchayat Pillar of Democratic System: PM Modi

 

নয়াদিল্লি, ১৮ আগস্ট: পঞ্চায়েত হল গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত করার লক্ষ্যে প্রতিটি গ্রাম, তহসিল, জেলাকে উন্নত করুন। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউ-তে ক্ষেত্ৰীয় পঞ্চায়েত রাজ পরিষদে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, "পঞ্চায়েতগুলি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার স্তম্ভ। আপনাদের (জেলা পঞ্চায়েত সদস্যদের) উচিত সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করা। নিজ নিজ রাজ্যে মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর লক্ষ্যে কাজ করা উচিত আপনাদের।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজেপির 'জেলা পঞ্চায়েত' সদস্যদের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, "২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে প্রতিটি গ্রাম, তহসিল এবং জেলায় উন্নয়নের প্রদীপ জ্বালাতে হবে"। প্রধানমন্ত্রী আরও বলেছেন, 'সবকা সাথ, সবকা বিকাশ' বিজেপির জন্য নিছক একটি স্লোগান নয়, প্রতিটি মুহুর্তে সে জন্য বেঁচে থাকতে হবে।"


You might also like!