Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Heavy Rainfall in Tamilnadu: তামিলনাড়ুতে ভারী বৃষ্টির 'কমলা সতর্কতা'; স্কুল ও কলেজ বন্ধ, বেহাল অবস্থা পুদুচেরিতেও

'Orange Alert' for heavy rains in Tamil Nadu (File Picture)
'Orange Alert' for heavy rains in Tamil Nadu (File Picture)

 

চেন্নাই, ১৪ নভেম্বর: ভারী বৃষ্টিতে ভিজেই চলেছে তামিলনাড়ুর নানা প্রান্ত। বৃষ্টিতে বেহাল অবস্থা পুদুচেরিতেও। নানা স্থানে ইতিমধ্যেই জল জমে হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) ইতিমধ্যেই তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পূর্বাভাস মতোই সোমবার থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি, সেই বর্ষণ থামেনি মঙ্গলবারও।

প্রবল বৃষ্টির মধ্যে তামিলনাড়ুর নাগাপট্টিনম, থাঞ্জাভুর, তিরুভারুর এবং তিরুভান্নামালাইতে স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে মঙ্গলবার। তামিলনাড়ুর কুড্ডালোরেও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ রয়েছে। মৎস্যজীবীদের জন্য এখন সমুদ্রে যাওয়া বারণ রয়েছে, প্রবল বৃষ্টি ও জলের তোড়ে রামেশ্বরমে এদিন সকালে মাছ ধরার নৌকা ডুবে যায়।

You might also like!