
জম্মু, ২৬ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারালেন একজন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পুঞ্চ জেলার মেন্ধর এলাকার গুরসাই মোহরি গ্রামে। বাড়ি ভেঙে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তাঁর স্ত্রী ও দুই আত্মীয় আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম-রিয়াজ হুসেন শাহ (৫৫)। আহত হয়েছেন তাঁর স্ত্রী-শামিম আখতার (৫২), বাকি দু'জন হলেন-ইরফান হায়দার (৩০) ও ওজাইফ হায়দার। আহতদের সুরানকোটের এসডিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১২.৩০ মিনিট নাগাদ বাড়িটি ভেঙে পড়ে।
