Country

2 years ago

Death due to fire in betting factory:বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ, আগুনে ঝলসে মৃত্যু ৩ শ্রমিকের

fire in betting factory
fire in betting factory

 

অমরাবতী(অন্ধ্র প্রদেশ), ২ জুন  : বাজি কারখানায় ভয়ঙ্কর আগুনে ঝলসে মৃত্যু হল তিন শ্রমিকের। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের তিরুপতি জেলায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তিরুপতির কোভ্যাকোলি গ্রামের একটি বাজির গোডাউনে আগুন লাগে। আগুনে পুড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়, গুরুতর আহত হন আরও দুইজন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

পুলিশের তরফে জানানো হয়েছে, তিরুপতি জেলার কোভ্যাকোলি গ্রামে একটি বাজি কারখানায় আগুন লাগে। দুর্ঘটনার সময়ে কারখানায় পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করেই বারুদ থেকে আগুন লেগে যায়। চারিদিকে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। কারখানার ভিতরেই শ্রমিকেরা আটকে পড়েন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে তিনজনের মৃত্য়ু হয়। গুরুতর আহত হন দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মৃতদের নাম এদু কোন্দালু (৪০), শঙ্করাইয়া (৩২) ও নগেন্দ্র (২৫)। জানা গিয়েছে, আহত দুইজনকে প্রথমে শ্রীকলাহস্তি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তিরুপতির এসভিআর সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে

You might also like!