Country

2 years ago

Bride Disappear: বিয়ের দিনে প্রেমিকের সঙ্গে উধাও নববধূ, মনের দুঃখে চরম সিদ্ধান্ত হবু বরের

Bride disappears with her lover
Bride disappears with her lover

 

সদ্যই বিয়ে হয়েছিল ইবাদ খানের। কিন্তু তারপরেই বিপত্তি। তাঁর স্ত্রী পালিয়ে গিয়েছেন প্রেমিকের সঙ্গে। সেই দুঃখ মেনে নিতে পারেননি ইবাদ। স্ত্রী পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পরে শ্বশুরবাড়িতে গিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এই ঘটনা ঘটেছে বাংলাদেশের চাঁদপুর এলাকায়।

এই ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকায়। দিনকয়েক আগেই সেখানের খাদিজা আক্তারের সঙ্গে বিয়ে হয় ইবাদ খানের। তারপরেই খাদিজা তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এই কথা শোনার পরেই খাদিজার বাড়িতে গিয়েছিলেন ইবাদ।

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রেমিকের সঙ্গে স্ত্রী চলে যাওয়ায় শ্বশুরবাড়িতেই বিষপান করে আত্মহত্যা করেছেন তিনি। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। ময়না তদন্তের পরে, বৃহস্পতিবার  ইবাদের দেহ সমাহিত করা হয়। এদিকে এই ঘটনার জন্য খাদিজাকেই দায়ী করছেন ইবাদের আত্মীয়রা। এই জন্য তাঁর উপযুক্ত শাস্তিও দাবি করেন তাঁরা।

জানা গিয়েছে, গত ৮ মার্চ সেখানের ৫ নম্বর রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও এলাকার ইবাদের সঙ্গে পারিবারিকভাবে কোড়ালিয়া এলাকার খাদিজার বিয়ে হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালে মার্কেটিংয়ে কাজ করতেন। এদিকে, বাসর ঘরে স্বামী ইবাদকে কাছে যেতে দেননি সেই নববধূ। পরদিন সকালেই মাকে সেই কথা জানান ইবাদ।

সব ঠিক হয়ে যাবে বলে ইবাদকে ধৈর্য ধরে থাকতে বলেন তার মা। কিন্তু পরবর্তী দিনগুলিতেও একই ঘটনা ঘটে। এদিকে বাবার বাড়ি যাওয়ার পরে খাদিজার সোমবার স্বামীর বাড়িতে ফেরার কথা ছিল। তবে অসুস্থতার কথা বলে জানিয়ে মঙ্গলবার ফিরবেন বলে জানান খাদিজা। কিন্তু সোমবার রাতেই তিনি একটি চিঠি লিখে তার প্রেমিকের কাছে চলে যান।

এই খবর পাওয়ার পরে ইবাদ মঙ্গলবার তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে সব কিছু শোনার পরে ইবাদ বিষয়টি জানান তাঁর বাবা খোরশেদ আলম খান ও মা সুলতানা বেগমকে। উল্লেখ্য সুলতানা বেগম ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য।

তাঁরাও সেখানে গিয়ে, খাদিজার বাবা, বিআইডব্লিওটিএর চাঁদপুর শাখার পরিদর্শক পাইলট দিদারুল আলমকে এই নিয়ে থানায় অভিযোগ করতে বলেন। সেই সময় ইবাদ ছিলেন অন্য ঘরে। সুলতানা বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ কিছু চেঁচামেচির শব্দ শুনতে গিয়ে সবাই দেখেন যে ইবাদ বিষ খেয়ে ছটফট করছেন।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম জানান, শুক্রবার সকাল পর্যন্ত খাদিজার সন্ধান পাওয়া যায়নি।

You might also like!