Country

2 years ago

Zomato Delivery: রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার দিন আমিষ সরবরাহ থেকে ব্রাত্য থাকল Zomato!

Zomato remained free from non-food supply (File Picture)
Zomato remained free from non-food supply (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাণপ্রতিষ্ঠার দিনেই Zomato-র স্টক থেকে ফুরিয়ে গেল মাংস! একাধিক রাজ্যে এই ঘটনায় অভিযোগ উঠছে এই খাদ্য সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে। অনলাইনেই তোপ দাগলেন এক গ্রাহক। তারপর সংস্থার থেকে এল কৈফিয়ত। সরকারি নির্দেশেই এই সিদ্ধান্ত বলে তারা জানিয়েছেন।

খাদ্য-ডেলিভারি অ্যাপটিকে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে এক নেটিজেন লিখলেন, ‘জোমাটো আজ ভোপালে চিকেন বিক্রি করছে না’। কেন, এর কারণ কী? এরই উত্তরে কারণ অনুমান করেই ব্যবহারকারী আরও বলেছেন, ‘আজই হয়ত মাংস খুব একটা স্টকে নেই, সেই কারণেই Zomato এমন সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হয়েছে।’

উল্লেখ্য, ২২ তারিখ ছিল ড্রাই ডে। দেশের অনেক রাজ্যেই বন্ধ ছিল মদ বিক্রি। একই ভাবে আমিষও বিক্রি বন্ধ ছিল কিছু রাজ্যে। যোগী সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, ২২ তারিখ রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার উপলক্ষে সারা রাজ্যে মাছ, মাংস কিছুই বিক্রি করা যাবে না। উত্তরপ্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ড, রাজস্থান, অসম, এবং ছত্তিশগড়েও চালু ছিল একই নিয়ম। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে দিল্লিতেও সমস্ত সমস্ত কসাইখানা, মাংস এবং মাছ বিক্রি বন্ধ রেখেছিল। যার দরুণ এদিন Zomato-ও সরকারের নির্দেশনা মেনে অনলাইনে এই বিক্রি বন্ধ রেখেছিল।

You might also like!