
রাজৌরি, ২ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের আবারও নির্বাচনের দাবি জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। একইসঙ্গে তিনি আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে। শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সাংবাদিকদের মুখোমুখি হন ওমর আব্দুল্লাহ।
সেখানে তিনি বলেছেন, "আমরা নির্বাচন কমিশনের কাছে ক্রমাগত জানতে চাইছি, কেন জম্মু ও কাশ্মীরে নির্বাচন করা হচ্ছে না। কয়েক মাস আগে, মুখ্য নির্বাচন কমিশনার জম্মু ও কাশ্মীরে শূন্যতা দেখেছিলেন। এ জন্য আমরা নির্বাচন কমিশন এবং বিজেপি উভয়কেই দায়ী করি। উভয়েরই দায়িত্ব এখানে নির্বাচন করানো।
