Country

2 years ago

Assembly Election Result : বন্ধ করতে হবে আমিষ খাবারের দোকান! বিতর্কে বালমুকুন্দ আচার্য

Non-vegetarian food stores must be closed! BJP MLA Balamukunda Acharya in controversy
Non-vegetarian food stores must be closed! BJP MLA Balamukunda Acharya in controversy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিজেপি ঝড়ে কাবু রাজস্থান। কংগ্রেসকে হারিয়ে সেখানে জয়ের ধ্বজা তুলেছে গেরুয়া শিবির। ১১৫টি আসনে জয় ছিনিয়ে এনেছে বিজেপি। ৩০ বছর ধরে কংগ্রেসের পক্ত খুঁটি ছিল রাজস্থান। তবে আজ সে ধারার ইতি ঘটল। তবে নির্বাচনের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই। বিজেপি বিধায়কের নির্দেশিকা জারি। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুমুল বিতর্ক। 

জয়পুরের হাওয়া মহল আসন থেকে জয় পেয়েছেন বিজেপি বিধাক বালমুকুন্দ আচার্য। জেতার পরই এলাকার সমস্ত আমিষ খাবার বন্ধের পরামর্শ দেন তিনি। এক পুলিশ আধিকারিককে তিনি হুমকি দেন, 'রাস্তার ধারে কি আমিষ খাবারের দোকান খোলা রাখা উচিত? হ্যাঁ অথবা না-তে স্পষ্ট উত্তর দিন। তাহলে আপনি স্পষ্ট সমর্থন করছেন তো? খুব তাড়াতাড়ি রাস্তার ধারে সব আমিষ খাবারের দোকান বন্ধ করতে হবে। আমি আপনার থেকে বিকেলে রিপোর্ট নেব। আপনি কোন উচ্চ লেভেলের অফিসার তা জানতে বিন্দুমাত্র আগ্রহী নই আমি।' 

এলাকায় ঘুরে ঘুরে আমিষ খাবারের দোকান বন্ধ করতে দেখা গিয়েছে তাঁকে। বালমুকুন্দের নির্দেশের পর ভয়ে মুরগির মাংস দোকানের ঝাঁপ ফেলতেও দেখা যায় এক বিক্রেতাকে। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়েছেন ওই বিজেপি বিধায়ক। 

You might also like!