Nitish Kumar : সকাল ৯.৩০ মিনিটের মধ্যে পৌঁছতে হবে দফতরে, মন্ত্রী ও আধিকারিকদের বললেন নীতীশ

Nitish Kumar(File Picture)
Nitish Kumar(File Picture)

 

পাটনা, ২৬ সেপ্টেম্বর : সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত মন্ত্রী ও সরকারি আধিকারিকদের নিজ নিজ দফতরে পৌঁছে যেতে হবে, এমনই নির্দেশ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার পাটনার বেইলি রোডে অবস্থিত বিকাশ ভবন (নতুন সচিবালয়) এবং বিশ্বেশ্বরায় ভবনে (প্রযুক্তিগত সচিবালয়) আচমকাই পরিদর্শনে যান নীতীশ কুমার।

বিকাশ ভবনে তাঁর পরিদর্শনের সময়, নীতীশ কুমার দেখতে পান যে কিছু মন্ত্রী নিজেদের ঘরে অনুপস্থিত ছিলেন। তাতে হতাশা ব্যক্ত করেন নীতীশ এবং নির্দেশ দেন সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত মন্ত্রী ও সরকারি আধিকারিকদের নিজ নিজ দফতরে পৌঁছে যেতে হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…