
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিধান সভায় পাঁচে তিন পেয়েছে পদ্ম শিবির। তিন রাজ্যে সাফল্যের পর এখনও নিশ্চিত হয়নি নতুন মুখ্যমন্ত্রীর মুখ। এমতাবস্থায় বিজেপি বাহিনীকে খোঁচাও খেতে হয়েছে হাত বাহিনীর কাছে।
তবে জানা গিয়েছে, ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে নতুন মুখ চাইছে। ২০২৪ লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের দাবি।
আর এই নিয়েই মঙ্গলবার রাতে আলোচনা চলে প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কারা? জানা গিয়েছে, মধ্যপ্রদেশে উঠে এসেছিল সদ্য প্রাক্তন হওয়া ‘মামা’ শিবরাজ সিং চৌহানের নাম। পাশাপাশি লড়াইয়ে প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র সিং তোমার। এমনকী বর্ষীয়ান নেতা কৈলাস বিজয়বর্গীর নামও উঠেছে আলোচনায়।একই ভাবে নানা নাম রয়েছে রাজস্থানেও। বসুন্ধরা রাজে মরুরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে লোকসভার স্পিকার ওম বিড়লা থেকে, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, দলের রাজ্য সভাপতি সি পি যোশী, নবীন নেত্রী দিয়া কুমারী। ভাসছে বহু নামই। ছত্তিশগড়ে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিংয়ের নাম। পাশাপাশি দলের রাজ্য সভাপতি অরুণকুমার সাউ, প্রাক্তন আইএএস আধিকারিক ও পি চৌধুরীর মতো অনেকের নামই উঠে এসেছে।
