Breaking News

 

Country

2 years ago

Arjun Munda:খুব শীঘ্রই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে : অর্জুন মুন্ডা

Arjun Munda
Arjun Munda

 

রাঁচি, ৯ ডিসেম্বর : খুব শীঘ্রই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন মুন্ডা। শনিবার সকালে ঝাড়খণ্ডের রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন মুন্ডা বলেছেন, "খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।"

গত ৩ ডিসেম্বর ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের ভোটগণনা হয়েছে, ৯ ডিসেম্বর হয়ে গেল। এখনও ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। আর সে জন্য কংগ্রেসের কটাক্ষ শুনতে হচ্ছে বিজেপিকে। একই অবস্থা রাজস্থান ও মধ্যপ্রদেশেও। ৩ রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিযুক্ত করেছে বিজেপি। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ঠিক করতে দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন মুন্ডা, সর্বানন্দ সোনোয়াল এবং দুশ্যন্ত গৌতমকে।

You might also like!