Country

2 years ago

Mukhtar Ansari :অবধেশ হত্যা মামলায় যাবজ্জীবন সাজা মুখতার আনসারির, অজয় বললেন ৩২ বছরের লড়াইয়ের পর আমরা জয়ী

Mukhtar Ansari
Mukhtar Ansari

 

বারাণসী, ৫ জুন : অবধেশ রাই হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে জেলবন্দী মাফিয়া মুখতার আনসারি। সোমবার অবধেশ রাই হত্যা মামলায় মুখতার আনসারিকে দোষীসাব্যস্ত ঘোষণা করেছিল বারাণসীর এমপি এমএলএ আদালত। পরে এদিনই সাজা ঘোষণা করা হয়, জেলবন্দী মাফিয়া মুখতার আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে বারাণসীর এমপি এমএলএ আদালত। উল্লেখ্য, ১৯৯১ সালের ৩ আগস্ট কংগ্রেস নেতা এবং প্রাক্তন বিধায়ক অজয় ​​রাইয়ের ভাই অবধেশ রাইকে বারাণসীতে অজয় ​​রাইয়ের বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। এদিন মুখতার আনসারি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর অজয় রাই বলেছেন, ৩২ বছরের লড়াইয়ের পর আমরা জয়ী হলাম।

সোমবারই ১৯৯১ সালের অবধেশ রাই হত্যা মামলায় মুখতার আনসারিকে দোষীসাব্যস্ত ঘোষণা করেছিল বারাণসীর এমপি এমএলএ আদালত। মুখতার দোষীসাব্যস্ত হওয়ার পর অজয় বলেন, "বিচার ব্যবস্থায় আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা আশা করি সে (মাফিয়া মুখতার আনসারি) সর্বোচ্চ সাজা পাবে। মাফিয়া মুখতার আনসারি একাধিকবার প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল।" পরে মুখতার আনসারি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর অজয় বলেন, "৩২ বছরের দীর্ঘ লড়াইয়ের পর আমরা জিতেছি। আদালতের রায়কে আমরা স্বাগত জানাই...আমার সঙ্গে কোনও ঘটনা ঘটলে তার দায়ভার বিজেপি সরকারের ওপর বর্তাবে।"

You might also like!