Breaking News
 
Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

 

Country

2 years ago

Mukhtar abbas naqvi : কংগ্রেস আমেঠিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে, মানুষ তাঁদের ক্ষমা করবে না : নকভি

Muktar Abbas Naqvi (File picture)
Muktar Abbas Naqvi (File picture)

 

নয়াদিল্লি, ১৯ আগস্ট : আমেঠি থেকেই লড়বেন রাহুল গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণার পরই হাত শিবিরের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি। বিজেপি নেতা মুক্তার আব্বাস নকভি বলেছেন, "কংগ্রেস আমেঠিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, কিন্তু মানুষ তাঁদের ক্ষমা করবে না।"

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুক্তার আব্বাস নকভি বলেছেন, "কংগ্রেস আমেঠি নির্বাচনী এলাকাকে নিজেদের পরিবারের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে মনে করে এবং জনগণকে চুইংগামের মতো চিবিয়ে চলেছে। কিন্তু, এখন মানুষ তাদের ক্ষমা করবে না।"

প্রসঙ্গত, শুক্রবার উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই ঘোষণা করেন, ২০২৪-এর লোকসভা ভোটে রাহুল গান্ধী আমেঠি থেকেই লড়বেন। এই প্রেক্ষিতে আমেঠির বর্তমান সাংসদ স্মৃতি ইরানিকেও কটাক্ষ করেন তিনি। আমেঠিতে রাহুল জয়ী হবেন বলেই আত্মবিশ্বাসী হাত শিবির। শনিবার কংগ্রেস নেতা রশিদ আলভী বলেছেন, "যদি রাহুল গান্ধী আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে স্মৃতি ইরানির জামানত জব্দ হবে। তিনি আমেঠি ছেড়ে যেতে পারেন, কিন্তু আমি বিজেপিকে অনুরোধ করি, তাকে পালাতে দেবেন না... প্রিয়াঙ্কা গান্ধী যদি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রধানমন্ত্রী মোদী ফিরে যাবেন গুজরাট এবং তিনি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।"

You might also like!