Country

2 years ago

Nirmala Sitharaman:আরও মহিলা হবেন ‘লাখপতি দিদি’ ,নয়া লক্ষ্যমাত্রা ঘোষণা নির্মলার

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজেট অধিবেশন শুরুর আগের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এই বাজেট হতে চলেছে নারীত্বের উৎযাপন। সেই আপ্তবাক্যকে সামনে রেখেই বাজেট বক্তৃতায় গত দশ বছরের নারী ক্ষমতায়নের বিস্তারিত ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সঙ্গে নতুন ঘোষণা করলেন মহিলাদের প্রকল্পেও । যার মধ্যে অন্যতম ‘লাখপতি দিদি’।অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, দেশে ‘লাখপতি দিদি’ (Lakhpati Didi) বানানোর যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়েছিলেন, সেটা আরও বাড়িয়ে দেওয়া হল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেন, দ্রুত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেশের প্রায় ২ কোটি মহিলাকে তিনি লাখপতি বানাবেন। ওই মহিলাদের ‘লাখপতি দিদি’ নামও দেন তিনি। টার্গেট ছিল পাঁচ বছরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ২ কোটি মহিলাকে লাখপতি বানানো। আসলে সরকার নানাভাবে এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করে। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলায় এই গোষ্ঠী গুলির ভূমিকা অনস্বীকার্য।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) এদিন বাজেট বক্তৃতায় ঘোষণা করলেন, ইতিমধ্যেই দেশের স্বনির্ভর গোষ্ঠীগুলির ১ কোটি মহিলাকে লাখপতি বানিয়েছে মোদি সরকার। আগামী দিনে আরও ২ কোটি মহিলাকে লাখপতি করা হবে। আগে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো। এবার সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হবে ৩ কোটি।

অর্থমন্ত্রী এদিন জানিয়েছেন, ৮৩ লাখ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে দেশে। মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে। এর ফলে এক কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন। এই ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীতে ৯ কোটি মহিলা যুক্ত। এর মধ্যে ৩ কোটিকে আপাতত লাখপতি বানানোর টার্গেট নেওয়া হয়েছে।


You might also like!