
নয়াদিল্লি : আকাঙ্খার প্রতীক থেকে কৃতিত্বে পরিণত হয়েছে চাঁদ। এই অভিমত পোষণ করলেন টাটা সন্স–এর চেয়ারম্যান কে চন্দ্রশেখরণ। তিনি বলেছেন, "চন্দ্রযান-৩ মিশনের সফলতার সঙ্গে সঙ্গে আকাঙ্খার প্রতীক থেকে কৃতিত্বে পরিবর্তিত হয়েছে চাঁদ। প্রতি রাতে উপরের দিকে একটি সরল দৃষ্টিভঙ্গি, একটি দেশ হিসাবে ভারত কী অর্জন করেছে এবং আরও কী অর্জন করতে সক্ষম তা স্মরণ করিয়ে দেবে।"
বি-২০ সামিট ইন্ডিয়া-তে বক্তৃতার সময় চন্দ্রশেখরণ বলেছেন, চলতি সপ্তাহে চাঁদে সফল অবতরণ করেছে চন্দ্রযান-৩, এই সময়ে বক্তব্য রাখা অত্যন্ত বিশেষ। তিনি বলেছেন, চাঁদ "দীর্ঘকাল ধরে আকাঙ্ক্ষার প্রতীক" ছিল।
