Country

2 years ago

Nitish Kumar:লোকসভা নির্বাচন এগিয়ে আনতে চান মো্দী, দাবি নীতিশের

Nitish Kumar
Nitish Kumar

 

পাটনা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চব্বিশের লোকসভা নির্বাচনকে এগিয়ে আনতে চান। তাই তিনি সংসদে ডেকেছেন বিশেষ অধিবেশন।  একথা বললেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

প্রথমে অকস্মাৎ লোকসভার বিশেষ অধিবেশন ডাকা। যার এজেন্ডা নিয়ে মুখে কুলুপ এটে থাকা। তারপর এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে বিশেষ কমিটি গঠন। কেন্দ্রের পরপর এই পদক্ষেপগুলির নেপথ্যে একটাই উদ্দেশ্য দেখতে পাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেটা হল লোকসভা ভোট এগিয়ে আনা। ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক শেষ করে পাটনা ফিরে সাংবাদ মাধ্যমের সামনে শনিবার তিনি বলেন, ‘‘আপনাদের এই বিশেষ অধিবেশনের অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে হবে। আমি কিছু দিন ধরেই বলে আসছি, লোকসভা ভোট এগিয়ে আনা হবে। সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশন এই উদ্দেশ্যেই।’’

উল্লেখ্য, আগামী ১৮-২২ সেপ্টেম্বর পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সূত্র বলছে, এই অধিবেশনে ‘এক দেশ এক ভোট’ বিধির মতো বিল পেশ হতে পারে।

You might also like!