Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Modi: পুলওয়ামা হামলার ৫ বছরে জওয়ানদের আত্মবলিদান স্মরণে মোদি!

PM Modi (File Picture)
PM Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাঁচ বছর আগে আজকের দিনেই সেনার রক্তে ভিজেছিল কাশ্মীর। পাক জঙ্গিদের নাশকতার বলি হয়েছিলেন ভারতের ৪০ জওয়ান। পুলওয়ামাতে ভয়াবহ হামলার পাঁচ বছর কেটে গেলেও দেশবাসীর মনে এখনও দগদগে তার স্মৃতি। সেই দিনের কথা স্মরণ করিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করতে এখন সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সেখান থেকেই পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ বার্তা দেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, “পুলওয়ামাতে যে বীর জওয়ানরা শহিদ হয়েছিলেন, তাঁদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য রইল। দেশের জন্য তাঁদের সেবা ও আত্মত্যাগ সর্বদা মনে রাখব আমরা সকলে।” প্রধানমন্ত্রী ছাড়া এদিন বিশেষ বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে ভয়াবহ হামলা হয় ভারতীয় সেনার উপর। আড়াই হাজার সিআরপিএফ জওয়ানকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময়ে সেনার কনভয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় এক কাশ্মিরী তরুণ। সঙ্গে সঙ্গে প্রাণ হারান ৪০ সিআরপিএফ জওয়ান।পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

মাস দুয়েক আগে ফের সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি উসকে যায় কাশ্মীরে। জঙ্গি নিধনে এনকাউন্টারের মধ্যেই সেনার দুটি ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। আহত জওয়ানদের সঙ্গে যোগাযোগ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুল্যান্স পৌঁছনো হয়। তবে শেষরক্ষা হয়নি। তিন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…