Mild earthuake in Andaman: আন্দামান দ্বীপপুঞ্জ ফের কাঁপল ভূমিকম্পে, এবারের তীব্রতা ৪.৩

Mild earthuake in Andaman
Mild earthuake in Andaman

 

পোর্টব্লেয়ার, ১১ আগস্ট : আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। শুক্রবার ভোররাত ২.৫৬ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান সাগরে। দিগলিপুর থেকে ২৮৯ কিলোমিটার দক্ষিণ এবং ক্যাম্পবেল বে থেকে ৪১৭ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমলোজি জানিয়েছে, শুক্রবার ভোররাত ২.৫৬ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় আন্দামান সাগরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরতায়, ১০.৬৬ অক্ষাংশ এবং ৯৩.০৪ দ্রাঘিমাংশ। মাঝারি তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…