Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Earthquake: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশে, চম্বাতে মৃদু তীব্রতার কম্পন

Mild earthquake jolts Himachal Pradesh, mild tremors in Chamba
Mild earthquake jolts Himachal Pradesh, mild tremors in Chamba

 

শিমলা, ২০ সেপ্টেম্বর: মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের চম্বা জেলা। বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ ২.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চম্বা জেলায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ ২.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চম্বা জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩২.৫৪ অক্ষাংশ ও ৭৫.৯৯ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। জম্মু ও কাশ্মীরের পহেলগাম থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। এছাড়াও হিমাচল প্রদেশের শিমলা থেকে ১৯৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে, জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে ১৮১ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে ছিল উৎসস্থল। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি।

You might also like!