Country

2 years ago

Yogi aditynath:যোগীর সঙ্গে সাক্ষাৎ সুড়ঙ্গে আটকে পড়া ৮ শ্রমিকের, উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Yogi aditynath
Yogi aditynath

 

লখনউ, ১ ডিসেম্বর : দীর্ঘ ১৭ দিন অন্ধকারে থাকার পর আলোর মুখ দেখেছিলেন, তবুও যেন পুরোপুরি স্বস্তি মিলছিল না। অবশেষে নিজ রাজ্যে ফিরলেন উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া উত্তর প্রদেশের ৮ জন শ্রমিক। স্বস্তির নিঃশ্বাস ফেললেন সকলেই। টানা ১৭ দিন ধরে উত্তরকাশির সুড়ঙ্গে আটকে ছিলেন মোট ৪১ জন শ্রমিক, তাঁদের মধ্যে ৮ জন উত্তর প্রদেশের বাসিন্দা। শুক্রবার সকালে লখনউতে এসে পৌঁছন সেই ৮ জন শ্রমিক। পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখা করেন তাঁদের সকলের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনে নিজেদের ভয়াবহ সেই কয়েকটি দিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সবাই। সকলকে সাহসিকতার জন্য কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী। উপহারও তুলে দেন সকলের হাতে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার প্রাক্কালে সন্তোষ কুমার নামে একজন শ্রমিক জানিয়েছেন, "আমরা খুব ভালো বোধ করছি, আমরা কোনও অসুবিধার সম্মুখীন হচ্ছি না...আমরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করব এবং আমরা চমৎকার অনুভব করছি।" মনজিৎ নামে আরও একজন জানিয়েছেন, "আমি খুব আনন্দ বোধ করছি, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব, আমি কখনও ভাবিনি যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারব, এমনকি স্বপ্নেও ভাবিনি।"


You might also like!