Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Mayawati : দেশের নাম বিতর্কে মুখ খুললেন মায়াবতী, বিঁধলেন বিজেপি ও বিরোধীদের

Mayawati  (File Picture)
Mayawati (File Picture)

 

লখনউ, ৬ সেপ্টেম্বর  : দেশের নাম বিতর্কে এবার মুখ খুললেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি বিঁধলেন বিজেপি ও বিরোধীদের। বুধবার লখনউ-তে এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, "আসল কথা হল, একটি সুগঠিত ষড়যন্ত্রের মাধ্যমে বিরোধীরা বিজেপি-এনডিএ-কে নিজেদের জোটের নাম 'আইএনডিআইএ' রেখে সংবিধান পরিবর্তন করার সুযোগ দিয়েছে...এটা শাসক দল ও বিরোধীদের একটি পরিকল্পিত ষড়যন্ত্র।"

মায়াবতী আরও বলেছেন, "নির্বাচনের আগে তাঁরা যে রাজনীতি করছেন, তা জনগণ জানেন। বেকারত্ব,দারিদ্র্য এবং মুদ্রাস্ফীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকে তাঁরা এড়িয়ে গিয়েছে। বিজেপি-এনডিএ জোটের উচিত ছিল সুপ্রিম কোর্টে যাওয়া।" মায়াবতী বলেছেন, "সংবিধান পরিবর্তন করা এবং জনগণের অনুভূতি নিয়ে খেলা করা কি ন্যায়সঙ্গত? আমাদের দল এমন কাজকে ন্যায়সঙ্গত বলে মনে করে না।"

You might also like!