Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Droupadi Murmu:সমাজকে আধুনিকতা ও সামাজিক ন্যায়বিচারের পথ দেখিয়েছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

মোরবি, ১২ ফেব্রুয়ারি : সমাজকে আধুনিকতা ও সামাজিক ন্যায়বিচারের পথ দেখিয়েছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতীজি। তিনি ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সমাজে প্রচলিত কুসংস্কার ও কুপ্রথা দূর করার উদ্যোগ নিয়েছিলেন। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার গুজরাটের মোরবি জেলার টাঙ্কারায় আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০-তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেন।

রাষ্ট্রপতি বলেছেন, "আমাদের দেশের মাটি মহর্ষি দয়ানন্দ সরস্বতীর মতো উজ্জ্বল ব্যক্তিত্বের জন্মে ধন্য হয়েছে। স্বামীজি সমাজ সংস্কারের উদ্যোগ নেন এবং সত্য প্রমাণের জন্য 'সত্যর্থ প্রকাশ' নামে একটি অমর গ্রন্থ রচনা করেন। লোকমান্য তিলক, লালা হংসরাজ, স্বামী শ্রদ্ধানন্দ এবং লালা লাজপত রায়ের মতো মহান ব্যক্তিত্বদের উপর তাঁর আদর্শের গভীর প্রভাব ছিল। স্বামীজি এবং তাঁর অসাধারণ অনুগামীরা ভারতের মানুষের মধ্যে নতুন চেতনা ও আত্মবিশ্বাসের সঞ্চার করেছিলেন।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…