Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Rahul Gandhi: মহারাষ্ট্রের জনগণের সরকারকে কোটি কোটি টাকা দিয়ে চুরি করা হয়েছিল : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, মহারাষ্ট্রের জনগণের সরকারকে কোটি কোটি টাকা দিয়ে চুরি করা হয়েছিল।  মহারাষ্ট্রের আমরাবতীতে এক নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী বলেছেন, এখন মহারাষ্ট্রের প্রতিটি মানুষ জানেন, কেন সেই সরকার চুরি হয়েছিল। ধারাভির কারণে এমনটা করা হয়েছিল, কারণ বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহের লোকজন ধারাভির জমি, মহারাষ্ট্রের দরিদ্রদের জমি, তাদের বন্ধু গৌতম আদানিকে ১ লক্ষ কোটি টাকার বিনিময়ে দিতে চেয়েছিল, সে কারণেই মহারাষ্ট্রের সরকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, দেশে দুই মতাদর্শের লড়াই চলছে। একদিকে ইন্ডি জোট, অন্যদিকে বিজেপি। আমরা বলি সংবিধান দিয়ে দেশ চালাতে হবে, আর নরেন্দ্র মোদী বলছেন সংবিধান একটা ফাঁপা বই, তাতে কিছুই লেখা নেই। এই বই বিজেপির লোকজনদের জন্য ফাঁপা হবে, কিন্তু আমাদের জন্য এটি এই দেশের ডিএনএ।"

You might also like!