Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Priyanka Gandhi :আগে তো জিততে দিন, বিরোধীদের পাল্টা মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর

Priyanka Gandhi
Priyanka Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  নির্বাচনী প্রচারে তৎপর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রচারে নেমে বিরোধীদের প্রশ্নের পাল্টা জবাব দিলেন তিনি।

কেরলের ওয়ানাড লোকসভা আসনের উপ নির্বাচনে ইউডিএফ জোটের প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রচারে বেরিয়ে নির্বাচনী এলাকায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অনুপস্থিতি নিয়ে বিজেপি এবং এলডিএফ-এর অভিযোগের ভিত্তিতে প্রশ্ন করা হলে পাল্টা সাংবাদিকদের প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আগে তো জিততে দিন আমাকে। আমি নির্বাচিত হলে তারা দেখুক আমি এখানে কতটা সময় কাটাই।

 প্রচারে বেরিয়ে ওয়ানাডে ভূমিধস প্রসঙ্গে কংগ্রেস নেত্রী তথা ওয়ানাড লোকসভা উপনির্বাচনের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমি এই নিয়ে আওয়াজ তুলব। আমি বিশ্বাস করি অনেকেই ক্ষতিপূরণ পায়নি। সরকারের আর্থিক সহায়তা করার কথা, যা তারা করেনি। আমি এই সমস্ত বিষয়গুলি অবশ্যই তুলে ধরবো, বলেন কংগ্রেস নেত্রী।

You might also like!