
পাটনা, ৯ জানুয়ারি : জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় মঙ্গলবার দিল্লির রাউস এভিনিউ আদালতে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র দাখিল করা চার্জশিটে নাম রয়েছে রাবড়ি দেবী, মিসা ভারতী, হিমা যাদবের। এ বিষয়ে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে কটাক্ষ করলেন বিহারে বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী।
তিনি বলেছেন, "লালু প্রসাদ যাদব দুর্নীতি ও লুটপাটের প্রতীক। তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি পশুখাদ্য কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এবং রেলমন্ত্রী হিসাবে তিনি চাকরির জন্য জমি কেলেঙ্কারি করেছিলেন।"
