Country

2 years ago

Uttar Pradesh:বন্ধু ও পরিবারের ৪ সদস্যকে খুন, এরপর নিজেও আত্মঘাতী, চাঞ্চল্যকর ঘটনা মৈনপুরীতে!

The incident occurred in Gokulpur village under Kishni police station limits in Mainpuri district.
The incident occurred in Gokulpur village under Kishni police station limits in Mainpuri district.

 

মৈনপুরী, ২৪ জুন : চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তর প্রদেশের মৈনপুরীতে। শনিবার মৈনপুরীর গোকুলপুর আরসারা গ্রামে নিজেকে গুলি করার আগে এক ব্যক্তি তাঁর বন্ধু এবং পরিবারের চার সদস্যকে হত্যা করেছে। মৈনপুরীর পুলিশ সুপার বিনোদ কুমার বলেছেন, শনিবার সকালে পুলিশ খবর পায়, গোকুলপুর আরসারার বাসিন্দা শিব বীর যাদব (২৮) তাঁর ভাই ভুলন যাদব (২৫) এবং সোনু যাদব (২১), সোনুর স্ত্রী সোনি (২০)-কে হত্যা করেছে। এছাড়াও সোনুর শ্যালক সৌরভ (২৩) ও বন্ধু দীপক (২০)-কে খুন করেছে।

শিব বীর যাদব নিজের স্ত্রী ডলি (২৪) এবং মামী সুষমাকেও (৩৫) আহত করেছে। পুলিশ অফিসার বলেছেন, অভিযুক্ত ব্যক্তি তারপর একটি পিস্তল দিয়ে নিজেকে গুলি করে। আহতদের মৈনপুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে।


You might also like!