Country

2 years ago

Khargone Road Accident : খারগোন : নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপে ঢুকল বাস, আহত ২৭ যাত্রী

Road Acciden (Symbolic Picture)
Road Acciden (Symbolic Picture)

 

খারগোন, ৩ নভেম্বর  : মধ্যপ্রদেশের কাসরাওয়াদ থানা এলাকার অন্তর্গত দোগাওয়ান গ্রামের কাছে একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপের মধ্যে ঢুকে যায়। শুক্রবার এই দুর্ঘটনায় বাসের ২৭ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টার দিকে জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে দোগাওয়ান গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। খারগোন থেকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঝোপের মধ্যে ঢুকে পড়ে। যাত্রীরা সবাই চিৎকার করতে থাকে। কয়েকজন যাত্রীকে পথচারীরা রাস্তা থেকে উদ্ধার করে। কেউ কাঁচ ভেঙ্গে আবার কেউ জানলা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচেন। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে ৮০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য কাসরাওয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও কন্ডাক্টর পালিয়ে যায়। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত করছে।

You might also like!