
দিল্লি, ১২ ফেব্রুয়ারি : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সোমবার নবনির্মিত রাম মন্দিরে প্রণাম জানাতে অযোধ্যা যাবেন। এএপি সূত্র এই তথ্য জানিয়েছে।
আম আদমি পার্টির প্রধানকে ২২ জানুয়ারী মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি বলেছিলেন যে তিনি পরে তার পরিবারের সঙ্গে মন্দিরে যেতে চান। সোমবার কেজরিওয়াল এবং মান অযোধ্যায় রামলালার দর্শনের উদ্দেশ্যে যাবেন। তাঁদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও এদিন অযোধ্যায় যাবেন। এএপি দলের সূত্রে এই তথ্যই জানা গিয়েছে।
