Country

2 years ago

Gujrat Rain:প্রবল বৃষ্টিতে জলের তলায় জুনাগড় ও আহমেদাবাদ, ভারী বর্ষণের সতর্কতা গুজরাটে

Junagadh and Ahmedabad under water due to heavy rain
Junagadh and Ahmedabad under water due to heavy rain

 

আহমেদাবাদ, ২৩ জুলাই: বর্ষায় বিধ্বস্ত উত্তর এবং পশ্চিম ভারত। গুজরাটেও একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির জেরে দেখা দিয়েছে হড়পা বানও। বর্ষার জলে ডুবে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর রবিবার সকালে দেখা যায় গুজরাটের জুনাগড়, আহমেদাবাদে শুধু জল আর জল, কোথাও কোথাও বাড়িতেই ঢুকে গিয়েছে জল। রাস্তায় জল জমে যাওয়ায় শ্লথ গতিতে চলাচল করছে যানবাহন। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে সংলগ্ন নদী এবং বাঁধের জল বেড়ে গিয়েছে। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে একাধিক নদী। নিচু এলাকাগুলি সেই জলে ভেসে গিয়েছে। প্লাবিত শহরাঞ্চলের অধিকাংশ রাস্তাঘাটও। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নভসারি এবং জুনাগড়। হড়পা বানের স্রোতে জুনাগড় শহরে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে শুরু করে গবাদি পশু, চোখের নিমেষে ভেসে গিয়েছে সব।


You might also like!