Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

J P Nadda : তেলেঙ্গানায় উন্নয়ন নিশ্চিত করতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিন, আহ্বান নাড্ডার

J P Nadda (File Picture)
J P Nadda (File Picture)

 

হায়দরাবাদ, ২৬ নভেম্বর : তেলেঙ্গানায় উন্নয়ন নিশ্চিত করতে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকেই বেছে নিন। ভোটমুখী রাজ্যের জনগণের কাছে আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসের বালানগর মন্ডলের বুথ নং- ২৬৪-র কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাড্ডা।


তিনি বলেছেন, "নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করুন এবং আমরা ভারতকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাব...আমরা শীঘ্রই ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব!" নাড্ডা আরও বলেছেন, "কালেশ্বরম প্রজেক্ট হল কেসিআর-এর এটিএম। তেলেঙ্গানার মানুষকে লুট করাই কেসিআর এবং তার বিধায়কদের একমাত্র লক্ষ্য। কংগ্রেস ও বিআরএস একই মুদ্রার দুই পিঠ!" নাড্ডা আরও বলেছেন, "তেলেঙ্গানায় নির্বাচনে লড়ছে বিজেপি, কংগ্রেস ও বিআরএস। তেলেঙ্গানায় কংগ্রেস এবং বিআরএস কী করেছে তা সকলেই জানেন। উভয়ই পরিবারতান্ত্রিক দল। কেসিআর তেলেঙ্গানার মানুষের নয়, তার পরিবারের স্বার্থে কাজ করছেন। বিআরএসের মতো কংগ্রেসও বিপুল দুর্নীতি ও কেলেঙ্কারিতে নিমজ্জিত।"

You might also like!