Breaking News

 

Country

2 years ago

Jammu-Srinagar:ভূমিধসের জেরে বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

Jammu-Srinagar national highway closed due to landslides
Jammu-Srinagar national highway closed due to landslides

 

জম্মু, ১৯ অক্টোবর : ভূমিধসের জেরে বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে বানিহাল এলাকার শালগাড়িতে ভূমিধসের পর জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।

বৃহস্পতিবার ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন , ভূমিধসের কারণে জাতীয় সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রাক। তিনি বলেন, শালগাড়িতে ভূমিধসের জেরে জাতীয় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। আপাতত ভূমিধসের ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য বিআরও মেশিন কাজ করছে।

You might also like!