Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Jairam Ramesh:নির্বাচনী বন্ড নিয়ে বিজেপিকে তোপ জয়রাম রমেশের

Jairam Ramesh
Jairam Ramesh

 

নয়াদিল্লি, ১৫ মার্চ: সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড নিয়ে হিসাব দিয়েছে স্টেট ব্যাঙ্ক। সেখানে দেখা গেছে বিরোধীদের থেকে অনেক বেশি অনুদান পেয়েছে শাসক দল বিজেপি। তাই নিয়ে এবার বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন, নির্বাচনী বন্ড সবার সামনে আসার পরে বিজেপির মুখোশ খুলে গিয়েছে। এবার বোঝা গেল কেন্দ্রীয় এজেন্সি এত বেশি সক্রিয় কেন।

সোশ্যাল মিডিয়ায় জয়রাম রমেশ এর ব্যাখ্যা দিয়ে লেখেন, যে পরিমাণে বিজেপির ঘরে টাকা গেছে তাতে গোটা বিষয়টি সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। দেখা গিয়েছে এমন কিছু প্রতিষ্ঠান নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে যাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছিল কেন্দ্রীয় এজেন্সি। নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া ৩০টি সংস্থার মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছিল। জয়রাম রমেশ বলেন, টাকা দেওয়ার পর এই কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্তের গতি কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…