
গান্ধীনগর, ৭ ডিসেম্বর : ভারতীয় অর্থনীতি, প্রবৃদ্ধি এবং ভবিষ্যত অনেকটাই তরুণ ভারতীয়দের দ্বারা তৈরি হচ্ছে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেছেন, ভারতীয় অর্থনীতি, প্রবৃদ্ধি এবং ভবিষ্যত তরুণ ভারতীয়দের দ্বারা তৈরি করা হচ্ছে। জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলা ভাইব্রেন্ট গুজরাট ২০২৪-এর প্রাক-ইভেন্ট হিসাবে, বৃহস্পতিবার গান্ধীনগরে গুজরাটের শিক্ষা বিভাগ দ্বারা আয়োজিত স্টার্টআপ কনক্লেভ-২০২৩-এ বক্তৃতা করেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব।
মন্ত্রী বলেন, ভারতের ইতিহাসে তরুণ ভারতীয়রা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। স্টার্টআপ কনক্লেভ ২০২৩ স্টার্টআপ বিনিয়োগকারীদের সুযোগ দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করবে, যা বিভিন্ন রাজ্যে সহযোগিতা, সৃজনশীলতা এবং স্টার্টআপ ইকো সিস্টেমকে প্রচার করবে।
