Country

2 years ago

Nitin Gadkari :রফতানির জন্য আন্তর্জাতিক বাজারে ভারত আরও বেশি প্রতিযোগিতামূলক হবে : নীতিন গড়করি

Nitin Gadkari
Nitin Gadkari

 

নয়াদিল্লি, ২৬ আগস্ট : রফতানির জন্য আন্তর্জাতিক বাজারে ভারত আরও বেশি প্রতিযোগিতামূলক হবে। এই আশা ব্যক্ত করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। তিনি আস্থা প্রকাশ করে বলেছেন, "এই বছর শেষের আগেই, লজিস্টিক খরচ বর্তমানে ৪০ শতাংশ থেকে ৯ শতাংশে নেমে আসবে এবং ভারত রফতানির জন্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে।

তিনি শনিবার নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, সরকার সাইনবোর্ড থেকে মার্কিং পর্যন্ত আন্তর্জাতিক মানের সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে।উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় ভারত বিশ্বের এক নম্বর স্থানে রয়েছে। তিনি আরও বলেন, সরকার জনগণকে বিশেষ করে যুবক ও তরুণদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করছে।


You might also like!