Country

2 years ago

Jyotiraditya Scindia:প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নতুন উচ্চতা অর্জন করছে ভারত : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Jyotiraditya Scindia
Jyotiraditya Scindia

 

নয়াদিল্লি, ২২ আগস্ট : ভারতের চন্দ্রযান-৩-এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একইসঙ্গে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নতুন উচ্চতা অর্জন করছে ভারত। বুধবারই চাঁদের মাটিতে নামতে চলেছে ভারতের চন্দ্রযান-৩। বুধবার সন্ধ্যায় শুরু হবে ল্যান্ডার বিক্রম-এর সফল ল্যান্ডিং প্রক্রিয়া।

চন্দ্রাভিজানের সাফল্য কামনা করছে গোটা দেশ। সাফল্য কামনা করছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। তিনি বলেছেন, "ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের বিশেষজ্ঞরা এবং বিজ্ঞানীরা। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এখন আমরা চাঁদে তিরঙ্গা উত্তোলন করার চেষ্টা করছি।"


You might also like!