Breaking News
 
Shyamaprasad Mukherjee: প্রথমবার মহাকরণে শ্যামাপ্রসাদকে সরকারি শ্রদ্ধা, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর Samik Bhattacharya: কামারহাটি পুরসভায় নতুন চেয়ারম্যান লকেটের ভাই! নিয়োগ ঘিরে প্রশ্ন, রিপোর্ট তলব শমীকের Ghatal Master Plan: বহু প্রতীক্ষার অবসান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বড় ঘোষণা সেচমন্ত্রীর Suvendu Adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ! ‘নেশন ফার্স্ট’, মন্ত্রে পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর Suvendu Adhikari: বারুইপুরে অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? বেলডাঙা-সামশেরগঞ্জের প্রসঙ্গ তুলে বিস্ফোরক শুভেন্দু RG Kar Case: আর জি কর তদন্তে নতুন মোড়, ৩ আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

 

Country

1 year ago

Narendra Modi :ভারত সবসময় বিশ্বাস করে, যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৫ অক্টোবর: বিশ্বে শান্তির পক্ষে ফের সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের উপস্থিতিতে এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত আমাদের উভয় দেশের জন্যই উদ্বেগের বিষয়। ভারত সবসময় বিশ্বাস করে, যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না এবং ভারত শান্তি পুনরুদ্ধারের জন্য সম্ভাব্য সব ধরনের অবদান রাখতে প্রস্তুত।"

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের উপস্থিতিতে উদ্ভাবন এবং প্রযুক্তির রোডম্যাপে ভারত ও জার্মানি এবং কর্মসংস্থান ও শ্রমের ক্ষেত্রে একটি যৌথ ঘোষণার অভিপ্রায়ে মউ বিনিময় করেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমরা উভয়েই আন্তর্জাতিক আইনের অধীনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নৌচলাচলের স্বাধীনতার বিষয়ে সম্মত। আমরা উভয়েই এই বিষয়ে একমত যে, বিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত বৈশ্বিক ফোরামগুলি সক্ষম নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সহ সকল বহুপাক্ষিক প্রতিষ্ঠানে সংস্কারের প্রয়োজন রয়েছে।"

You might also like!