
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের বৃহৎ আয়কর তল্লাশিতে উদ্ধার হয়েছে কারি কারি টাকা। রাতারাতি রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে কংগ্রেসের রাজ্যসভার 'ধনকুবের' সাংসদ ধীরজ সাহুকে ঘিরে। এবার এই কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে কংগ্রেসকে বিঁধলেন মোদী।
'মানি হিস্ট' সিরিজের প্রসঙ্গ তুলে সমাজ মাধ্যমে একটি পোস্ট করলেন তিনি। এক্স হ্যান্ডেলে BJP-র তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। আয়কর তল্লাশিতে কংগ্রেস সাংসদের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকার ঘটনাকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিয়ো করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ধীরজ সাহুর বাড়িতে আলমারিতে বান্ডিল বান্ডিল নোট। তাঁর সঙ্গেই দেখা গিয়েছে রাহুল গান্ধীকেও। কংগ্রেস সাংসদকে তীব্র ব্যঙ্গ করে পোস্ট করা এই ভিডিয়ো নিজের ওয়ালে শেয়ার করেন নরেন্দ্র মোদী।
