Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

Country

1 year ago

IMD warns of rain in Northeast:উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সতর্কতা আইএমডি-র, আন্দামানেও বর্ষণের পূর্বাভাস

IMD warns of rain in Northeast
IMD warns of rain in Northeast

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : দেশের উত্তর-পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ড, হরিয়ানা, চন্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও আন্দামানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপর ১৯ সেপ্টেম্বর অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি প্রত্যাশিত। পরবর্তী দিন ২০ তারিখ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!