Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Anurag Thakur:তৃতীয়বারের জন্য মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে দেশে উন্নয়নের ঢেউ উঠবে : অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী সুযোগ পেলেই দেশে উন্নয়নের ঢেউ উঠবে। দেশবাসীকে আশ্বস্ত করে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে তিনি বলেছেন, "বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মিত্রদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।" বুধবার সকালে দিল্লিতে অটল সমাধি স্থল 'সদাইভ অটল'-এ গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "অটলজি কোটি কোটি মানুষের হৃদয়ে বাস করেছিলেন... বেশ কয়েকটি প্রজন্ম তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছে।" এরপরই অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মিত্রদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা তাঁদের নিয়ে কাজ করছি। আমরা একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়ী করব... তিনি যখন ২০২৪ সালে তৃতীয়বার সুযোগ পাবেন, তখন আমরা সারা দেশে উন্নয়নের ঢেউ আনব।"


You might also like!