Breaking News

 

Country

2 years ago

Amit Shah:বিজেপি ক্ষমতায় এলে গোটা ছত্তিশগড় হবে নকশালের ভয় মুক্ত : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

জগদলপুর, ১৯ অক্টোবর : বিজেপি ক্ষমতায় এলে গোটা ছত্তিশগড় হবে নকশালের ভয় মুক্ত। ছত্তিশগড়ের জনগণকে বড় আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার জগদলপুরে এক জনসভা করেছেন অমিত শাহ। এই জনসভায় তিনি বলেছেন, "আমি এমন একটা সময়ে এখানে (বস্তার অঞ্চল) এসেছি, যখন প্রধানমন্ত্রী মোদী আদিবাসীদের উন্নতির জন্য অনেক কাজ করেছেন। মোদী সরকার আমাদের আদিবাসী ভাই ও বোনদের নিরাপত্তা, সম্মান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রদান করেছে।"

অমিত শাহ বলেছেন, "ছত্তিশগড় এবার তিনবার দীপাবলি উদযাপন করবে - একবার দীপাবলির দিনে, দ্বিতীয়বার ৩ ডিসেম্বর, যখন বিজেপি সরকার গঠন করবে এবং তারপরে জানুয়ারিতে (২০২৪) অযোধ্যায় রাম মন্দির নির্মাণে দীপাবলি উদযাপন করবে।" অমিত শাহ জোর দিয়ে বলেছেন, "মোদী সরকারের ৯ বছরের শাসনকালে নকশাল হিংসার ঘটনা ৫২ শতাংশ কমেছে।" ছত্তিশগড়ের জনগণের উদ্দেশ্যে অমিত শাহ বলেছেন, আপনাদের কাছে দু'টি বিকল্প রয়েছে - প্রথম কংগ্রেস যেটি দল নকশালবাদকে উৎসাহিত করে, এবং দ্বিতীয়ত বিজেপি যে দল ভয় দূর করে।"

You might also like!