Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Siliguri:শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির শঙ্কা

Heavy fire in Seth Srilal Market of Siliguri
Heavy fire in Seth Srilal Market of Siliguri

 

শিলিগুড়ি, ১৩ নভেম্বর : ভয়াবহ আগুন লাগল শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে। রবিবার রাত ৯টা নাগাদ মার্কেটের মোমো গলির পাশের রাস্তায় প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে যায় পাশের আরও কয়েকটি দোকানে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলি দোকান। পাশে আরও বেশ কিছু কাপড়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সময় দোকানগুলি বন্ধ ছিল বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। এলাকায় ব্যপক উত্তেজনা তৈরি হয়। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ভিড় জমাতে থাকেন প্রচুর মানুষ। দীপাবলির রাতে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


You might also like!