Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anurag Thakur: সমস্ত মানুষের সুখের চিন্তাই মোদীজির অগ্রাধিকার : অনুরাগ ঠাকুর

Anurag Thakur (File Picture)
Anurag Thakur (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ মার্চ: পেট্রোল ও ডিজেলের দাম কমানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ মন্তব্য করেছেন, সমস্ত মানুষের সুখের চিন্তাই মোদীজির অগ্রাধিকার। পেট্রোল ও ডিজেলের উপর থেকে ২ টাকা করে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নতুন দাম চালু হয়েছে ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার থেকেই।

কেন্দ্রের পক্ষ থেকে এই ঘোষণার পর বৃহস্পতিবার অনেক রাতে টুইট করেন অনুরাগ ঠাকুর। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সমস্ত মানুষের সুখের চিন্তাই মোদীজির অগ্রাধিকার। দেশবাসীকে বড় স্বস্তি প্রদান করে প্রধানমন্ত্রী মোদী ডিজেল এবং পেট্রোলের দাম প্রতি লিটার ২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিগত আড়াই বছরে ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১৭ টাকা এবং পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকা কমেছে, মোদীজির জন্যই এটা সম্ভব হয়েছে। এই স্বাগত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী আন্তরিক অভিনন্দনের দাবিদার।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…