Breaking News

 

Country

2 years ago

Gujarat AAP MLA Bhupendra Bhayani:বিধানসভা থেকে পদত্যাগ গুজরাটের এএপি বিধায়ক ভূপেন্দ্র ভায়ানির

Gujarat AAP MLA Bhupendra Bhayani
Gujarat AAP MLA Bhupendra Bhayani

 

আহমেদাবাদ, ১৩ ডিসেম্বর  : গুজরাটের এএপি বিধায়ক ভূপেন্দ্র ভায়ানি বুধবার রাজ্য বিধানসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। ভায়ানি জুনাগড় জেলার ভিসাভাদর আসনে প্রতিনিধিত্ব করেছিলেন। বুধবার সকালে গান্ধীনগরে গুজরাট বিধানসভার স্পিকার শঙ্কর চৌধুরীর কাছে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। এক আধিকারিক একথা জানিয়েছেন।

ভায়ানির পদত্যাগপত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভায়ানি যিনি ভূপত ভায়ানি নামেও পরিচিত। তিনি জানান, তিনি বিধায়ক হিসাবে পদত্যাগ করছেন। তবে তাঁর সিদ্ধান্তের পিছনে কোনও কারণ উল্লেখ করেননি। গুজরাট বিধানসভার সচিব ডিএম প্যাটেল বলেছেন, "স্পিকার ভায়ানির পদত্যাগপত্র গ্রহণ করেছেন।"

ভায়ানি গত বছর রাজ্য নির্বাচনে আম আদমি পার্টি (এএপি)থেকে নির্বাচিত পাঁচজন বিধায়কের মধ্যে একজন ছিলেন। ভারতীয় জনতা পার্টির(বিজেপি) ১৮২জন সদস্যের বিধানসভায় এএপি ১৫৬টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে জিতেছিল। গুজরাট বিধানসভা নির্বাচনে গতবছর প্রথম এএপি জিতেছিল।


You might also like!