Country

2 years ago

Guard of Honour to Cambodia king:কম্বোডিয়ার রাজাকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার, প্রধানমন্ত্রী-সহ অন্যদের সঙ্গে পরিচয় করালেন রাষ্ট্রপতি

King Narodam Sihamnik of Cambodia, Prime Minister Narendra Modi,Draupadi Murmu
King Narodam Sihamnik of Cambodia, Prime Minister Narendra Modi,Draupadi Murmu

 

নয়াদিল্লি, ৩০ মে : কম্বোডিয়ার রাজা নারোদম সিহামনিকে গার্ড অফ অনারে অভ্যর্থনা জানানো হল রাষ্ট্রপতি ভবনে। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে কম্বোডিয়ার রাজা নারোদম সিহামনিকে গার্ড অফ অনারে অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কম্বোডিয়ার রাজাকে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দর বাগচী জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনিকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগত জানিয়েছেন। পরে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন কম্বোডিয়ার রাজা। প্রসঙ্গত, কম্বোডিয়ার রাজা ৩-দিনের সফরে সোমবারই দিল্লিতে এসে পৌঁছেছেন।

You might also like!