Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

Country

2 years ago

PM Wishes on Ganesh Chaturthi:গণেশ চতুর্থীতে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, দেশবাসীর সুখ ও সমৃদ্ধির কামনা উভয়ের

Greetings to the President and Prime Minister on Ganesh Chaturthi
Greetings to the President and Prime Minister on Ganesh Chaturthi

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: গণেশ চতুর্থী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গণেশ চতুর্থীর পবিত্রক্ষণে সমস্ত দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গণেশ চতুর্থীর শুভেচ্ছা-বার্তায় মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, "গণেশ চতুর্থীর পবিত্র পর্বে দেশ ও বিদেশে বসবাসরত সমস্ত ভারতীয়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! এই শুভ দিনে ভগবান শ্রী গণেশের জন্মোৎসব অত্যন্ত ভক্তি এবং উৎসাহের সঙ্গে পালিত হয়।"

গণেশ চতুর্থীর শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, "সমগ্র দেশে আমার পরিবারের সদস্যদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা। বিঘ্নহর্তা-বিনায়কের পূজার সঙ্গে জড়িত এই পবিত্র উৎসব আপনাদের সকলের জীবনে সৌভাগ্য, সাফল্য ও সমৃদ্ধি বয়ে আনুক। গণপতি বাপ্পা মোরিয়া!"

You might also like!