Country

2 years ago

Goods train derailed: মধ্যপ্রদেশের নরসিংহপুরে লাইনচ্যুত মালগাড়ি, ১০ ঘন্টা পর স্বাভাবিক রেল পরিষেবা

Goods train derailed (Symbolic Picture)
Goods train derailed (Symbolic Picture)

 

জব্বলপুর, ২৩ জুলাই : মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে প্রায় ১০ ঘন্টা রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। প্রায় ১০ ঘন্টা পর রবিবার স্বাভাবিক হয়েছে রেল পরিষেবা। পশ্চিম-মধ্য রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক রাহুল শ্রীবাস্তব বলেছেন, শনিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ নরসিংহপুর ও কারেলি স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ি। এই ঘটনায় কেউ হতাহত হননি।

এই রেল দুঘটনায় কেউ হতাহত না হলেও, জব্বলপুর-ইতারসি আপ লাইনে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে। প্রায় ১০ ঘন্টা বিঘ্নিত হয় রেল পরিষেবা, ১০ ঘন্টা পর রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল।

You might also like!