
বেগুসরাই, ১৭ ডিসেম্বর : টুকড়ে টুকড়ে দলের নেতা রাহুল গান্ধী সবসময় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে মানহানি করছে, বলে রবিবার বিহারের বেগুসরাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
সংসদে হামলা নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যের কড়া আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রবিবার তিনি বলেন, রাহুল গান্ধী সংসদে হামলার মতো একটি সংবেদনশীল ইস্যুকে দুর্নীতি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে যুক্ত করছেন। রবিবার বিহারের বেগুসরাইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং আরও জানান, রাহুল গান্ধী এমন একজন ব্যক্তি যিনি একবার আফজালকে তাঁর কথায় সমর্থন করতে জেএনইউতে যান আবার অন্যদিকে টুকড়ে টুকড়ে গ্যাংয়ের পাশে দাঁড়ান। সর্বদা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে নরেন্দ্র মোদীকে বদনাম করার কাজে যুক্ত রয়েছেন রাহুল গান্ধী। তিনি আরও বলেন, কৃষকদের আন্দোলন যেমন ধীরে ধীরে প্রকাশ পেয়েছে, তেমনি সংসদে হামলার ঘটনাও প্রকাশ পাবে ধীরে ধীরে। এরপরে রাহুল গান্ধীকে টুকড়ে টুকড়ে গ্যাং এবং আফজালের সহযোগীর পাশে দাঁড়াতে দেখা যাবে। কারণ তাঁকে কখনো দেশের স্বার্থে দাঁড়াতে দেখা যায়নি। মোদীকে অপমান করতে গিয়ে তাঁরা এখন দেশের মানহানি করছে।একইভাবে সংসদে হামলার ঘটনা সম্পর্কেও অনেক কিছুই জানা যাবে বলেও এদিন তোপ দাগেন গিরিরাজ।
