Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Ganesh-Chaturthi: যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে গণেশ চতুর্থী, দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনা

Ganesh Chaturthi is being celebrated with due religious dignity
Ganesh Chaturthi is being celebrated with due religious dignity

 

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: দেশজুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে গণেশ চতুর্থী। মহারাষ্ট্রে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ১০-দিন ব্যাপী গণেশ উৎসব। মহারাষ্ট্রের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও গণেশ উৎসবকে ঘিরে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। পশ্চিমবঙ্গে আগের তুলনায় অনেকটাই বেড়েছে গণেশ পুজো। গণেশ চতুর্থী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা অধিদেবতা গৌরীপুত্র সিদ্ধিদাতা গণেশ। শ্রীশ্রীগণেশ সিদ্ধিদাতা। সব কর্মের সিদ্ধিদাতা অর্থাৎ, সাফল্য প্রদানকারী দেবতা। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি (স্কন্দপুরাণ মতে)। এই দিনে শ্রীশ্রীগজানন আশীর্বাদ দানের উদ্দেশে মর্তে আগমন করেন। গণেশ উৎসব উপলক্ষ্যে সবথেকে বেশি উৎসাহ ও উদ্দীপনা রয়েছে মহারাষ্ট্রেই, সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ঢল নামে ভক্তদের। গণপতি বাপ্পার পূজার্চনা করা হয়। সিদ্ধিবিনায়ক মন্দিরে সকালে আরতি করা হয়। তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি-সর্বত্রই গণেশ উৎসব উপলক্ষ্যে মানুষের বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।


You might also like!