Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

G20 Summit: আজ থেকে শুরু G20 সম্মেলন, কড়া নিরাপত্তায় মোড়া দিল্লি

G20 Summit begins today, Delhi is surrounded by tight security
G20 Summit begins today, Delhi is surrounded by tight security

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ থেকে নয়া দিল্লিতে শুরু G20 সম্মেলন। ঢেলে সাজানো হয়েছে দিল্লির প্রগতি ময়দান। এবারের সম্মেলনের দায়িত্বে ভারত। প্রায় ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন নরেন্দ্র মোদী। দিল্লিতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন , ব্রিটেনের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারত মণ্ডপমে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হবে G20 সম্মেলনে। গোটা দিল্লি যেন কার্যত দুর্গ শহরে পরিণত হয়েছে। ট্রেন, ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন সহ ১৯টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত মণ্ডপম কনভেনশনে আয়োজিত এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রগতি ময়দানে।

You might also like!